ইসলামপুরে গাঁজা সহ আটক তিন

S M Ashraful Azom
ইসলামপুরে গাঁজা সহ আটক তিন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ৪কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার পলবান্ধা বেপারী পাড়া থেকে গাঁজা বিক্রির সময় জামালপুর সদরের মুসলিমাবাদ গ্রামের মৃত আহেদ আলী বেপারীর ছেলে সেলিম (৬৫), ও সেলিমের  স্ত্রী ছবিলা বেগম(৪০), এবং ইসলামপুর পৌর শহরের বেপারিপাড়া গ্রামের মৃত সহির উদ্দিনের স্ত্রী রাজিয়া বেওয়াকে আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 সূত্র জানায় , উপজেলার বেপারিপাড়ায় সহির উদ্দিন বেপারীর  বাড়িতে মাদক দ্রব্য বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল এর নেতৃত্ব একদল পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ৪কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানান,জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার) এর নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রন  বিশেষ অভিযানে মাদক সহ তাদের আটক করে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান