ইসলামপুরে পাথর্শী আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

S M Ashraful Azom
ইসলামপুরে পাথর্শী আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে পাথর্শী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
অফিসে টাঙ্গানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি এবং সম্বলিত সাইনবোর্ড ভাংচুর করা হয়।

 শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেলিপাড় মোড়ে অবস্থিত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে ।  ইসলামপুর থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে।  জানা গেছে, গত কিছুদিন আগে দেলিপাড় মোড়ের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে ।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীরা ভোলা (৪০) নামের এক ব্যক্তিকে সন্দেহ করে। পরে  ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভোলার নামে বিচার দেন। খবর পেয়ে শনিবার রাতে ভোলা ও তার লোকজন আওয়ামী লীগ কার্যালয়ে এসে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু মন্ডলের উপর অতর্কিত হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অফিস ভাংচুর করে।

 পাথর্শী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ফজলু মন্ডল জানান, আমি রাতে একা পার্টি অফিসে বসে পত্রিকা পড়ছিলাম ছিলাম হঠাৎ ভোলা ও তার সহযোগীরা অতর্কিত ভাবে হামলা চালায় ।

এ বিষয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান