ধুনটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

S M Ashraful Azom
ধুনটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় উত্তরা মোটর্স লিমিটেডের উদ্যোগে ৫০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে ধুনট বাজার এলাকায় হৃদয় অন্তর মোটর্সের সামনে উক্ত কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টিআইএম নুরুন্নবি তারিক।

হৃদয় অন্তর মোটর্সের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব আতিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উত্তরা মোটর্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ফজলুল করিম, সার্ভিস ইঞ্জিনিয়ার কেরামত আলী, আওয়ামী লীগ নেতা রনজুবুল আলম, জহুরুল ইসলাম, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসান খসরু নুপুর ও উপজেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান