শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন(ভিডিও)

S M Ashraful Azom
শেরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শেরপুরে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম।
শোভাযাত্রাটি পৌর পার্ক মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসময় ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন স্তরের জন প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিকেলে পৌর পার্ক মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান