ওমানের নতুন সুলতান হাইথাম

S M Ashraful Azom
ওমানের নতুন সুলতান হাইথাম
সেবা ডেস্ক: ওমানের নতুন সুলতান নির্বাচিত হলেন হাইথাম। ওমানের সুলতান কাবুস বিন সাঈদের মৃত্যুর পর নতুন সুলতান হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির সাবেক সংস্কৃতি মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাঈদ। তিনি প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। 

শনিবার সকালে দেশটির নতুন সুলতান হিসেবে হাইথাম শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

শুক্রবার সুলতান কাবুস বিন সাঈদ (৬৯) মৃত্যুবরণ করেন। সুলতান কাবুস কোনো বিয়ে করেননি। মৃত্যুর আগে প্রকাশ্যে নিজের কোনো উত্তরাধিকারও নিয়োগ করে যাননি তিনি। দেশটির আইন অনুযায়ী, ওমানের সুলতান পরিবারের ৫০ সদস্যবিশিষ্ট পরিষদের তিনদিনের মধ্যে একজন নতুন সুলতান নির্বাচিত করার কথা। তাই উত্তরাধিকারী হিসেবে রাজপরিবার থেকেই প্রয়াত সুলতানের চাচাত ভাই হাইথাম বিন তারিক আল সাঈদের নাম ঘোষণা করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন সুলতান হিসেবে হাইথাম বিন তারিকের নাম ঘোষণা করার আগে দেশটির কর্তৃপক্ষ কাবুসের সিলমোহরকৃত চিঠির মোড়ক উন্মোচন করেন। দেশটির সরকারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়েছে, মৃত্যুর আগে কাবুস উত্তরাধিকার হিসেবে হাইথাম'কে মনোনীত করে গেছেন। কাবুসের চিঠি খোলার পর একটি পারিবারিক বৈঠক করা হয়। পরিবারের সেই বৈঠকের পরেই সুলতানের পছন্দ অনুযায়ী হাইথামকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুলতান কাবুস। গত কয়েক বছর ধরেই কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি।  ১৯৭০ সালে পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার পর থেকে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী ওমান শাসন করেছেন সুলতান কাবুস।

সুলতান কাবুসের মৃত্যুতে ওমানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া দেশটিতে ৪০ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান