কামরাঙ্গীরচরে কিশোরী ধর্ষণ মামলার মূলহোতা রতন গ্রেফতার

S M Ashraful Azom
কামরাঙ্গীরচরে কিশোরী ধর্ষণ মামলার মূলহোতা রতন গ্রেফতার
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে কিশোরী গণধর্ষণ মামলার মূলহোতাকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আসামির নাম মো. রতন (১৮)। তার গ্রামের বাড়ি শরিয়তপুরে।

শুক্রবার গভীর রাতে সাভার এলাকার ব্যাংক কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১০ এর ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গত রাতে ঢাকার সাভার এলাকার ব্যাংক কলোনি থেকে কামরাঙ্গীরচরে কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। 

তিনি  আরো জানান, গত ৯ জানুয়ারি কামারাঙ্গীচর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রতনসহ তার সঙ্গীরা ওই কিশারীক ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত কিশোরীর বান্ধবীসহ পাঁচজনকে পুলিশ এরইমধ্যে গ্রেফতার করেছে।  ঘটনার পর থেকে মূল আসামি রতন আত্মগাপনে যায়। পালিয়ে যাওয়ার চেষ্টার সময় রতনকে সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান