আইসিইউতে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, রোববার নেয়া হবে সিঙ্গাপুর

S M Ashraful Azom
আইসিইউতে পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, রোববার নেয়া হবে সিঙ্গাপুর
সেবা ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।

শনিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈকত হালদার বলেন, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাই আজ দুপুর থেকে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সকালে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের উদ্দেশে মন্ত্রী রওনা হবেন বলে জানান তিনি।

মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান