সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ইদ কাভি দিওয়ালি’

S M Ashraful Azom
সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ইদ কাভি দিওয়ালি’
সেবা ডেস্ক: দূরদর্শিতায় এখন কম যাচ্ছেন না বলিউড তারকা সালমান খান। তার ঈদে কোন ছবি আসবে সেই অপেক্ষায় থাকে তার ভক্তরা। আর তাই এবার ২০২১ সালের ঈদে নিজের ছবির কথা শুক্রবার ঘোষণা করে দিলেন বলিউড ভাইজান।

‘কাভি ইদ কাভি দিওয়ালি’ নামে সেই ছবির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সালমান। ছবিটির গল্প সাজিদ নাদিয়াদওয়ালার আর প্রযোজনাও করবেন তিনিই। ‘হাউসফুল ৪’ খ্যাত ফারহাদ শামজির পরিচালনায় এই ছবি ফ্লোরে যাবে এ বছরের শেষের দিকে। নায়িকার খোঁজ চলছে এখনো।

এ বছর ঈদে মুক্তি পাচ্ছে প্রভু দেবার পরিচালনায় সালমানের ‘রাধে’। যার শুটিং শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যেই।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান