রকি: আজ সে তার মানুষ বন্ধুদের সাথে দেখা করতে এসেছে!

S M Ashraful Azom
রকি: আজ সে তার মানুষ বন্ধুদের সাথে দেখা করতে এসেছে!
লেখক সাজেদুল হক রনি
লেক ড্রাইভ রোডে একটি কুকুর থাকত, নাম গুগলি। সে রাস্তার কুকুর হয়েও আর সব রাস্তার কুকুর থেকে কিছুটা ভিন্ন ছিল। গুগলির একটা নাম থাকার পাশাপাশি ছিল কয়েকজন মানুষ বন্ধু। গুগলি ছিল তাদের গার্ডিয়ান অ্যাঞ্জেল।

সেই গুগলি প্রেম করলো এক জার্মান শেফার্ডের সাথে। তাদের ঘরে জন্মালো বেশ কয়টি বাচ্চা।

এদের মাঝে সবচেয়ে ছোট আর দুর্বল বাচ্চাটি হচ্ছে রকি।

ওয়াইল্ড লাইফ খুব কঠিন। দুর্বল হলে বেঘোরে মরতে হয়। তার ভাইবোনরা তাকে দুধ খেতে দিত না। মারত।

রকি’র ছোটবেলার ছবি
রকি’র ছোটবেলার ছবি
কিন্তু রকি উত্তরাধিকার সূত্রে কয়েকজন বন্ধু পেয়েছিল। সেই যে, তার মায়ের মানুষ বন্ধুরা। তারা মিল্ক ভিটা কিনে কিনে রকির খাবারের ব্যবস্থা করলো। বিনিময়ে রকিও তাদের ন্যাওটা হয়ে গেল।

মানুষের সাথে থেকে থেকে রকির খাদ্যাভাস বদলে গেল। মাংস তো আর পাওয়া যায় না, রকির স্ট্যাপল ফুড হয়ে গেল বেকারির কেক।

তার মানুষ বন্ধুদের প্রাণ দিয়ে ভালবাসত রকি। মায়ের মত সেও হয়ে উঠেছিল গার্ডিয়ান অ্যাঞ্জেল।

বছর তিনেক আগে তার মানুষ বন্ধুরা আরেকটা কুকুরকে নিয়ে খুব মাতামাতি করছিল। রকিও সেই কুকুরটাকে একটু আদর করতে চেয়েছিল। কিন্তু মানুষেরা ভুল বুঝে তাকে সরিয়ে দেয়। অভিমানী রকি সেদিন এলাকা ছেড়ে চলে যায়।

তার মানুষ বন্ধুদের টনক নড়ে। তারা রকিকে খুঁজে বের করে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। রকি তাদের অভ্যর্থনা জানায়। কিন্তু ফিরে আসতে অস্বীকৃতি জানায়। তার ব্যক্তিত্ব এতোই বিশাল।
১৩ বছর বয়সী রকি আজ তার মানুষ বন্ধুদের সাথে দেখা করতে এসেছে!
১৩ বছর বয়সী রকি আজ তার মানুষ বন্ধুদের সাথে দেখা করতে এসেছে!
আজ ৩ বছর পরে রকি তার বন্ধুদের সাথে দেখা করতে এসেছে। এখন ওর বয়স ১৩। কুকুরের হিসেবে বৃদ্ধ। বয়সের ভারে কাঁপছে। এই অবস্থায় এতটা পথ হেঁটে এসেছে বন্ধুদের সাথে দেখা করতে। হয়ত খুব মনে পড়ছিল।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান