সারাদেশের অবৈধ নদী দখলদারদের থেকে ৫৯৩ একর জমি উদ্ধার

S M Ashraful Azom
0
সারাদেশের অবৈধ নদী দখলদারদের থেকে ৫৯৩ একর জমি উদ্ধার
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সারাদেশের অবৈধ নদী দখলদারদের কবল থেকে ৬৪ জেলায় এ পর্যন্ত ৫৯৩ একর জমি উদ্ধার ও ৫ হাজার ৫৭৪টি অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৯ হাজার ২৯৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে নদীর জমি উদ্ধারে ও দেশের নদ-নদীর পানি দূষণরোধে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের এমপি বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

জাহিদ ফারুক বলেন, দেশের ৬৪ জেলার ৩৭৫টি উপজেলায় ৪৪৮টি ছোট নদী, খাল এবং জলাশয় খনন ও পুনর্খনন কাজ চলছে। আগামী ১০ বছরে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পানি সম্পদ আইন ২০১৩ অনুযায়ী জেলা প্রশাসকদের নেতৃত্বে ‘জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে অবৈধ উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য বাস্তবায়নে স্বল্পমেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে ঢাকার চারপাশে প্রবাহিত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু নদী ছাড়াও চট্টগ্রামের কর্ণফুলী নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় একটি অবৈধ উচ্ছেদের লক্ষ্যে ক্রাশ প্রোগাম পরিচালনা করছে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব মৃতপ্রায় নদী উদ্ধার করে পুনর্খনন করা হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top