ট্রাকে খোলা অবস্থায় বালু-মাটি পরিবহনে ব্যবস্থা নেওয়া হবে।।

S M Ashraful Azom
0
ট্রাকে খোলা অবস্থায় বালু-মাটি পরিবহনে ব্যবস্থা নেওয়া হবে।।
সেবা ডেস্ক: রাজধানী ঢাকা ও এর চারপাশের বায়ুদূষণ রোধ করার জন্য নীতিমালা প্রণয়নের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্রাক বা লরিতে উন্মুক্ত অবস্থায় বালু, মাটি, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সোমবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব জিয়াউল হাসান এনডিসি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রণীত খসড়া নীতিমালা এবং ঢাকা শহরের চারপাশের বায়ুদূষণ হ্রাসে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পরিবেশ দূষণের জন্য অন্যতম দায়ী ইটভাটার সংখ্যা কমানোর লক্ষ্যে ইটের পরিবর্তে ব্লকের ব্যবহারের বিষয়টি সরকারি টেন্ডার শিডিউলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাস্তা, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস ও ভবন নির্মাণ, পুনর্নির্মাণ এবং মেরামত কার্যক্রম চলাকালে অস্থায়ী বেষ্টনী দিয়ে নির্মাণসামগ্রী ঢেকে রাখার বিষয়টিও নীতিমালায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। রাস্তার পাশে পৌরবর্জ্য সংরক্ষণ ও পোড়ানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাও নীতিমালায় অন্তর্ভুক্ত হবে বলে জানানো হয়।

সভায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সভাপতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি বলেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসহ জনগণের স্বতঃস্ফূর্ত ও কার্যকরী অংশগ্রহণ ব্যতীত বায়ুদূষণ রোধ করা কষ্টসাধ্য।

এ সময় বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে একটি দূষণমুক্ত এবং বাসযোগ্য পরিবেশ উপহার দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top