
সেবা ডেস্ক: জামালপুরের জেলায় বকশীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র জম্মশত বার্ষিকী উদযাপন এবং ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ জাঁকজমক ব্যাটমিন্ট খেলা উদ্বোধন করা হয়েছে ।
সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজ মাঠে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী,সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন দল ১০০০ টাকার এন্ট্রি ফি প্রদান করে অংশ নিচ্ছেন,মুক্তিযোদ্ধ চেতনায় কিছু উদ্যমি তরুণের প্রচেষ্ঠায় এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
আরো উপস্থিত ছিলেন সরকারি কে ইউ কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম আব্দুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর ও উপজেলা আ'লীগের সহ সহ সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা আ'লীগের সহসভাপতি আবু জাফর, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।