সুন্দরগঞ্জে আগুনে সব পুড়ে গেলেও অক্ষত পবিত্র কুরআন

S M Ashraful Azom
0
সুন্দরগঞ্জে আগুনে সব পুড়ে গেলেও অক্ষত পবিত্র কুরআন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে আছিরণ প্লাজার সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে একটি পবিত্র কুরআন শরীফ।  গতকাল ২ ফেব্রয়ারী রোববার দিবাগত গভীর রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দাদী আছিরণ প্লাজায় ভয়াবহ এ অগ্নিকান্ডেরর ঘটনাটি ঘটে।এতে আছিরণ প্লাজায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা হবে ।প্লাজার সাদিয়া পুষ্পালয় ও আল ফুয়াদ কাপড়ের দোকান দুটি পুড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আল ফুয়াদ রেডিমেড বস্ত্রালয় ও সাদিয়া পুষ্পালয়ের মালিক শফিউল ইসলাম দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে গভীর রাতে তিনি জানতে পারেন অগ্নিকান্ডের ঘটনা। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে ওই প্লাজার অন্যান্য দোকানগুলো  রক্ষা পেলেও ফুয়াদ রেডিমেড বস্ত্রালয় ও সাদিয়া পুষ্পালয়ের প্রায় ৩০ লক্ষাধিক টাকার রেডিমেড পোষাক, ফ্রিজ,  ফুল, ফার্ণিচার, বিভিন্ন খেলনা ও গিফট সামগ্রীসহ বিভিন্ন মালামাল ভষ্মি হয়ে যায়। তবে দোকানে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত রয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
All burned in the fire in Sundarganj, but the intact Holy Quran
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিউল ইসলাম জানান, "আমি ব্র্যাক ব্যাংক থেকে ৫ লাখ, অগ্রনী ব্যাংক থেকে ৪ লাখ, গণ উন্নয়ন কেন্দ্র থেকে ১ লাখ টাকা ঋণ নিয়েছি ও জমি বিক্রয়ের টাকাসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বিনিয়োগ করেছি। সব কিছু পুড়ে যাওয়ায় আমি পথে বসেছি। ঋণ পরিশোধ করতে পারবো কি না জানিনা।"
  All burned in the fire in Sundarganj, but the intact Holy Quran
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এটিএম মোস্তফিজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খরব শুনে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে ফ্রিজ ও অগোছালো বৈদ্যুতিক তার থাকায় শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। তবে পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।



 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top