গাইবান্ধায় মহিলার রহস্যজনক মৃত্যু

S M Ashraful Azom
0
গাইবান্ধায় মহিলার রহস্যজনক মৃত্যু
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ছামছুন নাহার বেগম (৫২) নামে এক নারী'র গলায় ওড়না পেচিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ ৩ ফেব্রয়ারী সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা (বালুচর গ্রাম) নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

ছামছুন নাহারের বড় কন্যা আলেফা আক্তারের জানায়, সোমবার রাত আনুমানিক ১টার দিকে শোবার ঘর থেকে নিখোঁজ হন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ীর আঙ্গিনায় পেয়ারা গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। আজ সোমবার ভোরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

সচেতন এলাকাবাসীর প্রশ্ন, মৃত্যুর সময় ছামছুন নাহারের গলায় ওরনা পেঁচানো থাকলেও তার পা মাটি ছুঁয়ে ছিল। তাই তিনি আত্মহত্যা করেছেন নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ছামছুন নাহার বাদিয়াখালি ইউনিয়নের রামনাথের ভিটা নামক স্থানের বালুচর গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মজিবর রহমান সাংবাদিকদের জানান , বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে এটি আতœহত্যা নাকি হত্যাকান্ড এ ব্যাপারে নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top