সুরমা নদীর শাহজালাল সেতুতে স্টিলের পাটাতনের বদলে বাঁশ

S M Ashraful Azom
সুরমা নদীর শাহজালাল সেতুতে স্টিলের পাটাতনের বদলে বাঁশ
সেবা ডেস্ক: সিলেটের সুরমা নদীর তৃতীয় শাহজালাল সেতু মেরামত কাজে স্টিলের পাটাতনের পরিবর্তে বাশ ব্যবহার করা হয়েছে।

রোববার সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ এ সেতুর প্যানের জোড়ায় বাঁশ দিয়ে বিটুমিনের প্রলেপ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা।

সওজ কর্মকর্তারা জানান, সাময়িকভাবে সংস্কার কাজ করায় স্টিলের পাটাতনের পরিবর্তে বাশ ব্যবহার করা হয়েছে। এতে কোনো ঝুঁকি নেই।

সেতুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিলেট সওজ’র উপ-প্রকৌশলী মো. নুরুল মজিদ চৌধুরী বলেন, সেতুর জোড়ায় স্টিলের পাত দিয়ে লাগানো ক্লিপ ভেঙে যাওয়ায় তা চুরি হয়ে যায়। এজন্য ক্ষণস্থায়ী ব্যবস্থা হিসেবে বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ ঢালাই দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করায় সেতুর জোড়ার স্টিলের পাতগুলো ভেঙে উঠে যায়। নতুন করে ওই পাতগুলো লাগানো সম্ভব হয় না। তাই বাঁশ দিয়ে বিটুমিন ঢেলে পিচ ঢালাই দেয়া হয়। এতে কোনো ঝুঁকি নেই।

সিলেট সওজ’র নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়ার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান