পরিক্ষার উত্তরপত্র পেয়ে থানায় জমা দিলেন জামালপুরের ড্রাইভার

S M Ashraful Azom
পরিক্ষার উত্তরপত্র পেয়ে থানায় জমা দিলেন জামালপুরের ড্রাইভার
জামালপুর সংবাদদাতা: সিএনজি চালক জয়নাল আবেদিন চলতি এসএসসি পরিক্ষার ৫০টি উত্তরপত্র জমা দিয়েছেন জামালপুর সদর থানায় । 

সোমবার দিবাগত রাতে এক যাত্রী কিছু খাতাপত্র সিএনজিতে রেখেই চলে যান। নেড়েচেড়ে দেখেন এগুলো চলতি এসএসসি পরিক্ষার উত্তরপত্র। পরে অন্যান্য চালকদের সাথে পরামর্শ করেন। একপর্যায়ে বিষয়টি একজন সাংবাদিকের মাধ্যমে জামালপুর সদর থানায় জমা দেন। ওসি মো. সালেমুজ্জামান জানান-জেলা প্রশাসনের নির্দেশে একটি সাধারণ ডায়েরির মাধ্যমে উত্তরপত্রগুলো থানা হেফাজতে নেয়া হয়েছে। এসএসসি পরিক্ষার উত্তরপত্রগুলো ময়মনসিংহ বিভাগের।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান