মেলান্দহে নকল সরবরাহের দায়ে একমাসের কারাদন্ড

S M Ashraful Azom
মেলান্দহে নকল সরবরাহের দায়ে একমাসের কারাদন্ড
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার গণিত পরিক্ষা চলাকালে নকল সরবরাহের দায়ে এক ছাত্রের অভিভাবক সোনা মিয়া (৫০)কে এক মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাজরাবাড়ি পরিক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে নকল সরবরাহকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা বেগম ঐ অভিভাবককে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড দেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা বেগম জানান, শিক্ষার্থীকে নকল সরবরাহ করার অপরাধে এই আদেশ দেয়া হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান