কবিতা: “আমার কলম” - মোঃ ফরিদুল ইসলাম ফরিদ

S M Ashraful Azom
কবিতা: “আমার কলম” - মোঃ ফরিদুল ইসলাম ফরিদ
চলছে চলবেই বলছি বলবই
যাবই সর্বদা আমি লিখে,
 যতই আসুক বাঁধা তবুও সর্বদা
লেখালেখি আমি রাখবোই টিকে। 

আসুক যতই হুমকি থাকবনা থমকি
চলবেই আমার অভিযান,
হোক যতই কষ্ট বলছি স্পষ্ট
গাইতেই হবে আমায় জয়গান। 

বাংলা ভাষার জন্য যারা
জীবন করেছেন দান,
আমার হাতের কলম লিখবে
তাদের কত অবদান। 

দিয়ে বুকের রক্ত হয়েও বুলেট সিক্ত
ভাষা যুদ্ধে ছিল অটল,
আমার কলম লিখে যায় সাহিত্যের পাতায়
আছো তোমরা অতি উজ্জ্বল। 

আসলে একুশে ফেব্রুয়ারি
করি কিছু মোরা লেখালেখি,
প্রতি বছর এ দিবস টিকে
সর্বময় স্মরণ করে থাকি।

শহীদ ভাইদের স্মরণ করে
লিখবো আমি কাগজ ভরে,
তোমাদের সব স্মৃতি কথা
পৌঁছাবো বাংলার ঘরে ঘরে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান