পুলিশি অভিযানে বাঁশখালীতে ২শত লিটার চোলাই মদ উদ্ধার!

S M Ashraful Azom
পুলিশি অভিযানে বাঁশখালীতে ২শত লিটার চোলাই মদ উদ্ধার!
বাঁশখালী সংবাদদাতা (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে অব্যাহত অভিযান পরিচালনাকালে ২শত লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশের একটি টিম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই দীপক কুমার সিংহ ও সঙ্গীয় অফিসার এসআই প্রদীপ চক্রবর্তী, এএস আই আনোয়ারুল ইসলাম, এএসআই বিপ্লব হোসেন অভিযান পরিচালনা করে উপজেলার পৌরসভাস্থ নেয়াজর পাড়া এলাকায় জমসেদ আলীর বসত ঘরের সংলগ্ন ছাগল রাখার ঘর হতে ২শত লিটার চোলাই মদ উদ্ধার করেছে।

থানা সূত্রে জানা যায়, আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের বসতঘরে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ মু. রেজাউল করিম মজুমদার জানান, ঘটনার সাথে জড়িত ওই এলাকার পলাতক আসামী জমশেদ আলী, আঞ্জু মনোয়ারা, মিশু ইমরান এর বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান