সিঙ্গাপুরে করোনাভাইরাসে সংক্রমিত বাংলাদেশির দায়িত্ব নেবে সিঙ্গাপুর

S M Ashraful Azom
সিঙ্গাপুরে করোনাভাইরাসে সংক্রমিত বাংলাদেশির দায়িত্ব নেবে সিঙ্গাপুর
সেবা ডেস্ক: সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির চিকিৎসার সকল ব্যয় বহন করবে দেশটির সরকার।

মঙ্গলবার দুপুরে মহাখালীতে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর কোন নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। একইসঙ্গে চীন থেকে এসে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি। এই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি।

করোনাভাইরাস নিয়ে সংবাদ প্রচার- প্রকাশে গণমাধ্যমকে সংবেদনশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান আইইডিসিআর পরিচালক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান