ঢাকা রেঞ্জ কার্যালয়ে শিক্ষানবিস এএসপিদের কর্মশালা অনুষ্ঠিত

S M Ashraful Azom
ঢাকা রেঞ্জ কার্যালয়ে শিক্ষানবিস এএসপিদের কর্মশালা অনুষ্ঠিত
সেবা ডেস্ক: বাস্তব প্রশিক্ষণরত বিসিএস শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা রেঞ্জ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩৬ তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ২৮ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার এ কর্মশালায় যোগ দেন।

ঢাকা রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং প্রদান করেন।

এসময় শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারগণ তাহাদের গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালা শেষে ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)  বিভিন্ন বিষয়ে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদেরকে দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ, অপরাধ  জনাব আসাদুজ্জামান  এবং অতিরিক্ত ডিআইজি অপারেশন এন্ড ইন্টেলিজেন্স জনাব জিহাদুল কবির  সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান