সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় ১৯জনকে আসামী করে মামলা দায়ের

S M Ashraful Azom
সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনায় ১৯জনকে আসামী করে মামলা দায়ের
সেবা ডেস্ক: কক্সবাজারের সেন্টমার্টিনে গত সোমবার সন্ধ্যায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ১৯ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে টেকনাফ থানায় মামলাটি করা হয়। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত আছে।

এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফের মিঠাপানির ছড়া এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন রোহিঙ্গাসহ ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার উদ্ধার অভিযানে ১৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

এদিকে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা এখনো চলছে। ওই ট্রলারে ১৩৮ জনের মতো লোক ছিল। হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান