শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক

S M Ashraful Azom
0
শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক
শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে র‌্যাব মহা পরিচালক ড. বেনজির আহমেদ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: ৩মার্চ রাতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পুলিশ লাইন মাঠে মধ্যরাত পর্যন্ত এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক ড. বেনজির আহমেদ বলেছেন- যারা মাদক বিক্রি করবে, সেবন করবে বা সহায়তা করবে তাদেরকে অবশ্য দেশ ছাড়া করা হবে। এদেশে থাকা কোন অধিকার নাই। তিনি আরো বলেন, যারা সন্ত্রাস, দুর্নীতি করবে তাদের বঙ্গবন্ধুর সোনার বাংলায় থাকার অধিকার নাই। আমরা দূর্ণীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ এদেশ জাতির জনকের, এদেশ পীর আওলিয়াদের। এখানে খারাপ মানুষ কি করে থাকে।

এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো: আতিউর রহমান আতিক, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ঢাকা আগত শিল্প কর্ণিয়া, আতিক ডালিম, ঝুমা ও শরিফুলসহ স্থানীয় শিল্পীরা নাচে গানে জমিয়ে তুলে অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিগণ।এর আগে র‌্যাবের মহাপরিচালক শেরপুর জেলা পুলিশ সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top