ধুনটে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

S M Ashraful Azom
0
ধুনটে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
শিপন রানা (১৮)
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে শিপন রানা (১৮) নামে আহত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতের দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত শিপন রানা ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়েনের রামকৃষ্ণপুর-দোয়াতপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর আমিনা মুনসুর ডিগ্রী কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী।

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করে বলেন, শিপন রানার বাড়ির উপর গাছের ভেতর দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের লাইন টানানো রয়েছে। গত ২৭ ফেব্রæয়ারি দুপুরের দিকে শিপন রানা কলেজ থেকে ফিরে তাঁর বাড়ির উপর গাছে উঠে ডালপালা পরিস্কার করতে ছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে মাটিতে পড়ে আহত হন শিপন রানা।

পরে প্রতিবেশিদের সহযোগিতায় স্বজনরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top