
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে স্থানীয় সরকার বিভাগের সরাসরি বাস্তবায়নধীন "ইনকাম সার্পোট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন" প্রকল্পের উপকারি ভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ ৩ মার্চ পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান তোফিকুল আমিন মন্ডল টিটুর সভাপতিত্বে যত্ন প্রকল্পের উপকারি ভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ ইউনিয়ন পরিষদের সচিব,ইউপি সদস্যগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,৩ মার্চ হতে মঙ্গলবার হতে হোসেনপুর,৪ মার্চ বরিশাল, ৫ মার্চ মহদীপুর,৮ মার্চ বেতকাপা,৯ মার্চ পবনাপুর,১০ মার্চ মনোহরপুর,১১ মার্চ হরিনাথপুর, ১২ মার্চ কিশোরগাড়ী। এসময় কালে যারাবাদ ক্যাশ কার্ড গ্রহনে ব্যর্থ হবেন তারা আগামী ১৫ মার্চ হতে ১৯ মার্চ স্ব স্ব ইউনিয়ন পরিষদ হতে নিতে পারবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।