দেওয়ানগঞ্জে কবর থেকে মরদেহ চুরি

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে কবর থেকে মরদেহ চুরি
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি:  জামালপুরের দেওয়ানগঞ্জে কবর থেকে এক রাতে পাঁচটি মরদেহ চুরি হয়েছে। এ নিয়ে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়খাল গ্রামের কবরস্থানে এ লাশ চুরির ঘটনা ঘটে।

ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, গত তিন মাসের মধ্যে চিকাজানী ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ফুলি বেগম, রহমান আলীর ছেলে সুরুজ মিয়া, বড়খাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে জালাল উদ্দিন, কাল্টু মিয়ার স্ত্রী সাহারুন খাতুন, হযরত আলীর ছেলে শাহালমসহ ছয়ব্যক্তির মৃত্যু হলে তাদেরকে বড়খাল কবরস্থানে দাফন করা হয়। ২ মার্চ গভীর রাতে কবরস্থান থেকে পাঁচটি মরদেহ থেকে চুরি হয়ে যায়। সকালে মরহুমের আত্মীয়-স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে কবর খোঁড়া দেখতে পান এবং কবরে লাশও নেই।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ আমাকে অবগত করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top