
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ক্ষুদ্র নৃ গোষ্টি শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে নৃ গোষ্টি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা স্কুল ব্যাগ ও ৩টি করে অভিধান বই বিতরন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার কাকলি প্রমুখ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।