
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে তালাকের পর স্ত্রীর অশ্লীল ছবি ও লেখা মেসেঞ্জারে দিয়ে হুমকি দেয়ার অভিযোগে ইব্রাহিম ওরফে রাসেল (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বখাটে পৌর শহরের কলাকান্দা এলাকার সাহেব আলীর ছেলে। স্ত্রী পার্শ্ববর্তী সাতানি শ্রীবরদী এলাকার শেখ ফরিদ ওরফে মিষ্টার মিয়ার মেয়ে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতনসহ তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
পুলিশ ও তালাকপ্রাপ্ত ওই ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ভিকটিম শ্রীবরদী উপজেলা সদরের এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়া লেখা করে। এ সময় ইব্রাহিম ওরফে রাসেলের সাথে তার মন দেয়া নেয়ার এক পর্যায়ে বিয়ে হয়। বিয়ের পর ইব্রাহিমের পরিবার তাদেরকে মেনে নিতে চায় না। অবশেষে তাদেরকে মেনে নেয়। তবে রাসেল স্ত্রীকে ঘরে তুলেই যৌতুকসহ নানা অজুহাত তুলে তাকে মাঝে মধ্যেই মারপিট করতো। এ ব্যাপারে স্থানীয়ভাবে শালিস হয়েছে। এক পর্যায়ে রাসেল তাকে বাড়ি থেকে বের করে দেয়। প্রায় এক মাস আগে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পথে রাসেল তাকে জোড় করে বাড়ি নিয়ে যায়। পরে কয়েকদিন তাকে বিছানায় নিয়ে বিবস্ত্র করে ছবি তুলে রাসেল। অবশেষে আবারো নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। অবশেষে গত ২৫ ফেব্রæয়ারি তাকে তালাক দেয় রাসেল। সেই সাথে ভিকটিমের অশ্লীল ছবি তার ভাই ও পরিবারের লোকজনের মেসেঞ্জারে পোষ্ট করে। এমনকি আরো অশ্লীল ছবি ভাইরালের হুমকি দিলে ভিকটিম নিজেই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ভিকটিম কালের কন্ঠকে জানান, আমাকে মিথ্যা প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক করে। এক পর্যায়ে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে যৌতুকসহ নানা অজুহাত তুলে আমাকে মানষিক ও শারীরিক নির্যাতন করে। আমি অসুস্থ্য হয়ে পড়লে সে আমাকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এর কয়েকদিন পরেই আমাকে তালাক দিয়ে আমার অশ্লীল ছবি ফেইসবুক মেসেঞ্জারে দিয়ে আমার সম্মান হানি করেছে। আমি এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
পুলিশ বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে ভিকটিমের অশ্লীল ছবি পোষ্টের সত্যতা পেয়ে গ্রেফতার করে রাসেলকে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই জুয়েল মিয়া বলেন, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতনসহ তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে কোর্টে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।