হাওরের ৪৪ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে: কৃষিমন্ত্রী

S M Ashraful Azom
হাওরের ৪৪ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে কৃষিমন্ত্রী

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হাওর অঞ্চলে এরইমধ্যে ৪৪ শতাংশ ধান কর্তন করে ঘরে তুলতে পেরেছে কৃষকেরা।

শনিবার কৃষিমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালভাবে ধান কাটতে পারছে।

কৃষিমন্ত্রী বলেন, অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময় মতো ধান ঘরে তুলতে পারবে।

পাশাপাশি সামাজিক সচেতনতার ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন- কৃষক লীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ নানান পেশার মানুষ, যারা ধান কৃষকের কাটায় এগিয়ে এসেছেন বা ধান কেটে দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষি বিভাগকেও ধন্যবাদ জানান তিনি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top