দেশের যে চার জেলাকে করোনা ভাইরাস ছুঁতে পারেনি!

S M Ashraful Azom
দেশের যে চার জেলাকে করোনা ভাইরাস ছুঁতে পারেনি!

সেবা ডেস্ক: মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস দেশের ৬০টি জেলাতেই ছড়িয়ে পড়েছে। সবশেষ নতুন করে শনাক্ত হয়েছে ভোলা ও নাটোরে। বাকি রয়েছে চারটি জেলা। সৌভাগ্যবান এ জেলাগুলো হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা।

শনিবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর এর ফেসবুক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

তিনি বলেন, নতুন করে বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোরে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, ২৪ এপ্রিল পর্যন্ত রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা করোনা থেকে মুক্ত রয়েছে।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত ৩০৯ জন। মৃতের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

প্রতিদিনের সংবাদ বুলেটিনে আরো জানানো হয়, নতুন মৃতদের মধ্যে ঢাকার ৩ জন। নারায়ণগঞ্জ ও জয়পুরহাটের ২ জন রয়েছে। এছাড়া টাঙ্গাইলের একজন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪২২টি এবং পরীক্ষা হয়েছে ৩ হাজার ৩৩৭টি।

নাসিমা সুলতানা বলেন, মৃত ৯ জনের মধ্যে ৭ জনের বয়স ৭০ এর বেশি। ৫১-৬০ বছরের মধ্যে একজন এবং একজনের বয়স ৬০ বছরের বেশি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top