রৌমারীতে করোনায় তৃতীয় ব্যক্তি সনাক্ত

S M Ashraful Azom
রৌমারীতে করোনায় তৃতীয় ব্যক্তি সনাক্ত

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে করোনায় তৃতীয় ব্যক্তি সনাক্ত করা হয়। ঢাকা ফেরত নুর ইসলাম (৩০) নামের ওই ব্যক্তিকে করোনায় সনাক্ত করা হয়েছে।

সে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের কাঠালবাড়ি খাঁপাড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে রৌমারীতে ৩জনকে করোনায় সনাক্ত করা হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম জানান, এ পর্যন্ত রৌমারীতে ৩জনকে করোনায় সনাক্ত করা হয়েছে। 

ঢাকা থেকে ফেরত আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

এসময় তাদের সর্দি, জ¦র, কাশি, গলা ব্যাথা ও হাপানিসহ এসব লক্ষণ পাওয়া যায়। তাদেরকে রৌমারী হাসপাতালের আইসোলেশন কক্ষে রাখা হয়েছে। এনিয়ে রৌমারী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩জন। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা প্রশাসকের ঘোষনা মতে রৌমারী উপজেলা শহর লকডাউন ঘোষনা করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top