
রফিকুল আলম,ধুনট (বগুড়া): লক ডাউনে কাজ হারানো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সেই তালিকায় এবার নাম লেখালেন বগুড়ার ধুনট উপজেলার এক মুক্তিযোদ্ধা ও শিক্ষক পরিবার। এটি হলো গোপালনগর ইউনিয়নে রান্ডিলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম মাষ্টারের পরিবার।
হঠাৎ করোনা মহামারীর কবলে কাজ হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এদের অধিকাংশই অভুক্ত শ্রমজীবি পরিবার। শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ গ্রামে কর্মহীন অসহায় ১০০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ধুনট উপজেলা শাখার সভাপতি ও শিক্ষক সৈয়দ রাশিদ ইবনে ইসলাম রাসেল, কার্যকরী সদস্য সৈয়দ রাব্বি ইবনে ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমান, শিক্ষক আব্দুল মান্নান, আব্দুল করিম, সমাজসেবক শাহকামাল ও বাবুল খান প্রমুখ।
