সরিষাবাড়ীতে শিকলে বেঁধে শিশু নির্যাতন

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে শিকলে বেঁধে শিশু নির্যাতন
ছবিঃ সরিষাবাড়ীতে সৎমা ও ভাইদের নির্যাতনের শিকার শিকলে বাঁধা শিশু।

জামালপুর প্রতিনিধি
: জামালপুরের সরিষাবাড়ীতে শিকলে বেঁধে ১০ বছরের শিশুকে নির্যাতন করেছে। পোগলদিঘা ইউনিয়নের একুশের মোড় সৎমা ও সৎভাইদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

জানা গেছে, ছলিম উদ্দিমের ছেলে রফিকুল ইসলামের স্ত্রী (মেয়েটির সৎমা) বকুল বেগম (৪০) ১০ বছরের শিশুকে লাকড়ি কুড়ানোর জন্য তাগিদ দেয়। লাকড়ি না কুড়ানোর দায়ে সৎমা বকুল বেগম, সৎভাই রতন, মনি ও বিপুল তাকে লোহার শিকলে বেঁধে মারধর শুরু করেন।

নির্যাতিতা শিশুটি জানায়, ‘মা আমার উপর রেগে গলা চেপে ধরে। আমি কান্নাকাটি করলে লোহার শিকলে দু’টি তালা দিয়ে হাত ও পা বাঁধে। তাকে সারারাত কিছু খেতে দেয়নি।’ খাবার না পেয়ে কান্নাকাটি করলে শিশুকে ছালার মধ্যে ভরে পানিতে ফেলে মেরে ফেলার ভয় দেখায়।’

সুযোগ বুঝে অবুঝ শিশুটি বৃহষ্পতিবার ভোরে শিকলসহ পালিয়ে ডোয়াইল ইউনিয়নের ডিক্রিরবন্দ তার ফুপু সেলিনা বেগমের বাড়িতে আশ্রয় নিলে মুহুর্তেই বিষয়টি জানাজানি হয়। এ নির্মমতা দেখে দ্রæত স্থানীয়রা শিশুর হাত-পায়ের শিকল হেক্সোবেøড দিয়ে কেটে শিশুকে মুক্ত করেন।

শিশুটির ফুফা আব্দুল বারিক জানান, শিশুটি আসার পর তাকে শিকল বাঁধা নিষ্ঠুরতা দেখে অনেকের চোখের পানি ফেলেছেন। থেকে মুক্ত করে খাবার দেয়া হয়। বর্তমানে সে তার আশ্রয়ে আছে।

শিশুটির বাড়িতে গিয়ে তার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্ত মা বকুল বেগম নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়েটি পাগল ও দুশ্চরিত্রা, তাই তাকে একটু গালাগাল করা হয়েছিল।’

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহব্বত কবীর বলেন, ‘শিশু নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা নিব।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top