
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিরতণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকা ৫৭ টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ পৌঁছে দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের পক্ষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান এসব উপহার বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনান, উপজেলা চেয়ারম্যানের সিএ আবুল কালাম আজাদ সুলতান, সাংবাদিক ফিরোজ আল মুজাহিদ উপস্থিত ছিলেন।
প্রতিটি ইউনিয়নেই উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার নিজে থেকে প্রধানমন্ত্রীর উপহার করোনায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে পৌঁছে দিচ্ছেন।
