টাঙ্গাইলে টিসিবি পণ্য মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ীর সাজা

S M Ashraful Azom
টাঙ্গাইলে টিসিবি পণ্য মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ীর সাজা

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে টিসিবি পণ্য অবৈধ মজুদ ও বিক্রির দায়ে হায়দার আলী নামে এক ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার সাগরদীঘি বাজারে এ আদেশ প্রদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে একটি দল উপজেলার সাগরদিঘী বাজারে ভ্রামমান আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় একতা স্টোর নামে একটি দোকানে টিসিবির ৩৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারায় ব্যবসায়ী হায়দার আলীকে এক লক্ষ টাকা জরিমান অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন প্রকার অনিয়ম পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top