
সেবা ডেস্ক: খুলনার দিঘলিয়া উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে আজ বুধবার (২৯ এপ্রিল) খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন ।
জেলা প্রশাসন, খুলনা’র ব্যবস্থাপনায় পরিচালিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার, এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাফিজ-আল-আসাদ।
