বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কোভিড-১৯ দুযোগে কর্মহীনদের মাঝে বুধবার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় বগারচর, ধানুয়া কামালপুর ও বাট্টাজোড় ইউনিয়নের ২২৩ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান, সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top