করোনা ভাইরাস: নাগরপুরে যুবলীগ নেতার উপর হামলা

S M Ashraful Azom
করোনা ভাইরাস নাগরপুরে যুবলীগ নেতার উপর হামলা

সেবা ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় ভারড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসান খানের উপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার পচঁপসারুটিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ ৪ জন গুরতর আহত হয়।

হামলায় আহত যুবলীগ নেতা হাসান জানান, গত ১৬ এপ্রিল আমার চাচাতো ভাই মনির খানের স্ত্রী ঢাকা থেকে বাড়িতে আসে। সরকারি নির্দেশনা মোতাবেক আমরা স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করি। এ সময় একই গ্রামের আবুল কাশেম সেকান্দারের ছেলে এমদাদুল ও লাদেন আমাদের বাড়ীর আশেপাশে অপ্রয়োজনে ঘোরাফেরা করলে তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রেখে হোম কোয়ারান্টাইনে থাকতে বলি।

এক পর্যায়ে তাদের সাথে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সোমবার (২০এপ্রিল) সকালে চাঁন মিয়া মাস্টারের নেতৃত্বে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে দশ-বারো জনের সংঘবদ্ধ দল আমার উপর হামলা করে। আমাকে বাঁচাতে রুহুল আমিন, রিপন খান, মোস্তাক খান সহ আরো অনেকে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে গুরুতর জখম করে।

পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে নাগরপুর থারার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top