কাজিপুরে রোজা উপলক্ষ্যে মাসব্যাপী ত্রাণ বিতরণের উদ্বোধন

S M Ashraful Azom
কাজিপুরে রোজা উপলক্ষ্যে মাসব্যাপী ত্রাণ বিতরণের উদ্বোধন

কাজিপুর প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষ্যে মাসব্যাপী দুই গ্রামের মানুষকে ত্রাণ সহায়তা দিচ্ছেন কাজিপুরের পরানপুর গ্রামের চালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে প্রথম পর্যায়ে পরানপুর ও রশিকপুর গ্রামের একশ কুড়ি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু, আটা ও পিয়াজ বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।

এসময় তিনি  সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, “সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণের মাধ্যমে সমাজের নি¤œ আয়ের মানুষদের কষ্ট অনেকখানি লাঘব হবে।”

এসময় তিনি নিজঘরে থেকে করোনার বিপদকে মোকাবেলা করার আহবান জানান। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বিশিষ্ট নাট্যকার  ও লেখক সাজিদ সাজ্জাদ, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আ.লীগের সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, কৃষকলীগ সভাপতি শাহ আলম প্রমূখ।

উল্লেখ্য প্রতি সাতদিন পর পর এই সহায়তা প্রদান করা হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top