বকশীগঞ্জে যুগ্ন সচিব আলাউদ্দিন খানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে যুগ্ন সচিব আলাউদ্দিন খানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসের প্রভাবের কারণে ক্ষতিগ্রস্থ আত্মীয় স্বজন ও হতদরিদ্র পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক ও যুগ্ন সচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানের (বাদল) ব্যক্তিগত তহবিল থেকে ১৪০ টি পরিবারকে চাল,ডাল, আলু, লবন, তেল,সাবান পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়।

তার পক্ষে ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

যুগ্ন সচিবের নিজ এলাকা সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামের আইরমারী মহিলা দাখিল মাদ্রাসা মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top