প্রিয় দেওয়ানগঞ্জ ফেসবুক গ্রুপের ত্রান বিতরণ

S M Ashraful Azom
প্রিয় দেওয়ানগঞ্জ ফেসবুক গ্রুপের ত্রান বিতরণ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: চতুর্থ ধাপে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফেইসবুক গ্রুপ প্রিয় দেওয়ানগঞ্জ এর উদ্যোগে ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এ্যাডমিন প্যানেল।

অসহায়, দিন মজুর, বিধবা, প্রতিবন্ধী, নিম্ন আয়ের মানুষ ও গরীব দুস্থ যারা পূর্বে অন্য কোথাও থেকে ত্রান সহায়তা পায় নি, প্রিয় দেওয়ানগঞ্জ গ্রুপের এডমিন প্যানেলের সদস্যরা সেই সব মানুষদের খুঁজে বের করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা পৌছে দেন।

প্রিয় দেওয়ানগঞ্জ  গ্রুপের  উপর আস্থা রাখার জন্য উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় দেওয়ানগঞ্জ এর এডমিন প্যানেল।

এই কার্যক্রমে তারা বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন মানিক উল্লাহ মানিক এর প্রতি।

এ প্যানেলের সিনিয়র এডমিন রেজুয়ান জানিয়েছেন, আসন্ন ঈদের আগে তাদের আরো বড় লক্ষমাত্রা নিয়ে কাজ করার চিন্তাভাবনা রয়েছে। যেখানে প্রত্যেক প্যাকেজে গতানুগতিক সামগ্রির চেয়ে আরো নতুন কিছু যুক্ত হবে। সেইসাথে শতাধিক পরিবারের পাশে দাঁড়াবে প্রিয় দেওয়ানগঞ্জ । তাদের এই মহৎ উদ্যোগের সামিল হতে সমাজের বিত্তবানদেরও এই কার্যক্রমের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেছেন তিনি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top