ইসলামপুরে কৃষকদের মাঝে ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ

S M Ashraful Azom
ইসলামপুরে কৃষকদের মাঝে ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় প্রাপ্ত ৫টি ধান কাটা কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্প্রতিবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গন থেকে এ যন্ত্রগুলো বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন.উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জানান, সরকারের ভত’কি দেওয়া এই ধান কাটা কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে কৃষকরা শ্রম মূল্যের চেয়ে  কম খরচে তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।
উপজেলার নোয়ারপাড়া,গোয়ালেরচর,গাইবান্ধা,চিনাডুলী ও কুলকান্দি ইউনিয়নের কৃষকদের মাঝে এই যন্ত্রটি বিতরন করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top