আহত যুবকের মামলা না নেওয়া থানায় হাজির হোসনে আরা এমপি

S M Ashraful Azom
আহত যুবকের মামলা না নেওয়া থানায় হাজির হোসনে আরা এমপি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানেওে এক কর্মচারীকে এসিড নিক্ষেপ করে বাম হাত ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা। অবশেষে এমপি নিজে থানায় গেলে মামলার নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

এসিডদগ্ধ রাজু জানিয়েছেন, বুধবার বিকেলে ইসলামপুর উপজেলার মুসলিম জুয়েলার্সের মালিক ছানু মন্ডল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে ধরে নিয়ে মারপিট করে। এক পর্যায়ে দোকানে থাকা এসিড তার বাম হাতে ঢেলে দেয়। এতে তার হাত ঝলসে গেলে ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে বৃস্পতিবার দুপুরে মহিলা এমপি হোসনে আরার সহযোগীতা চাইলে এমপি তাকে থানায় নিয়ে যায়। এসিড নিক্ষেপের ঘটনায় মামলা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন মহিলা এমপি হোসনে আরা।

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রথমে তিনি ঘটনাটি জানেন না বললেও পরবর্তীতে এমপির চাপের মুখে মামলার প্রস্তুতি চলছে বলে জানান। আরও বলেন তদন্ত করে ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ক্যাপশনঃ এসিডদগ্ধ রাজুকে নিয়ে জামালপুর ও শেরপুরের সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা এ ভাবেই থানায় অবস্থান করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top