দেড় কোটি মানুষের আশার আলো ছড়ালেন তথ্য প্রতিমন্ত্রী

S M Ashraful Azom
দেড় কোটি মানুষের আশার আলো ছড়ালেন তথ্য প্রতিমন্ত্রী

সেবা ডেস্ক: করোনা ভাইরাস পরীক্ষার আরটিপিসিআর মেশিন এখন জামালপুরে। বুধবার (২৯এপ্রিল) করোনা পরীক্ষার যন্ত্রটি রিয়েল টাইম পলিমারেজ চেন রি-অ্যাকশন (আরটিপিসিআর) মেশিন বুধবার রাতে চট্টগ্রাম থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজে পৌছেছে।

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজে নয়া সংযোজন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের আশার আলো ছড়ালেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান।

এ দুঃসময়ে আরটিপিসিআর উক্ত কলেজে সংযোজিত হওয়ার খবরে ভুক্তভোগী মানুষ, রাজনৈতিক মহলে উৎফুল্লতা প্রতিভাত হচ্ছে।

৭ দিনের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এ ল্যাবের কার্যক্রম শুরু হবে বলে কলেজ সুত্রে প্রকাশ।চট্টগ্রাম এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে (আরটিপিসিআর) মেশিনটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)কমিশনার মাহবুবুর রহমান গ্রহণ করেন।

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন,করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে এখানেই দিনে দিনে পরীক্ষা করা হবে। প্রতিদিনের ফলাফল জামালপুরের পাশাপাশি ঢাকায় পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।

তিনি আরো বলেন,করোনা ভাইরাস নমুনা পরীক্ষার কাজটি শুরু হলে জামালপুর শেরপুর,কুড়িগ্রাম, রাজিবপুর এবং সিরাজগঞ্জ জামালপুরের কাছাকাছি হওয়াতে এই শেখ হাসিনা মেডিকেল কলেজে যাতায়াত সহজতর হওয়ায় প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top