ভুঞাপুরে গৃহবধূর আত্মহত্যার দায়ে স্বামী আটক

S M Ashraful Azom
ভুঞাপুরে গৃহবধূর আত্মহত্যার দায়ে স্বামী আটক

সেবা ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রেহানা (২৮) নামে এক গৃহবধূর বিষ পানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রেহেনা উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারি গ্রামের সোহেলের স্ত্রী।

এ দিকে নিহতের ভাই শাহাদত অভিযোগ করে জানান, আমার বোন বিষ পানে আত্মহত্যা করেনি। রেহেনার স্বামী সোহেল গলায় রশি বা ওড়না পেছিয়ে আমার বোনকে খুন করেছে।

ভূঞাপুর থানা সূত্রে জানা যায়, ‘গত মঙ্গবার (২১ এপ্রিল) দুপুরের দিকে ওদের পারিবারিক ঝগড়া বাঁধে। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে সোহেল শ্বশুর বাড়ীতে ফোন করে জানান রেহানা বিষ খেয়েছে। খবর পেয়ে আত্নীয়রা রেহেনাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে গোবিন্দাসীর নৌকা ঘাটে তার মৃত্যু হয়। পরে পুলিশে সংবাদ দিলে লাশ উদ্ধার করে।’

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরো জানান, ‘অপরদিকে গৃহবধূর স্বামী সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং গৃহবধূর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।’

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top