কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের ৪শ পরিবার পেল ত্রাণ সহায়তা

S M Ashraful Azom
 কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের ৪শ পরিবার পেল ত্রাণ সহায়তা

কাজিপুর প্রতিনিধি: কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারকে সরকারি ত্রাণ সহযোগিতা দেয়া হয়েছে।

পরিবার পিছু ১০ কেজি চাল এবং সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নিজস্ব অর্থায়নে ১ কেজি বুটের ডাল ও আধা কেজি চিনি প্রদান করা হয়েছে। বুধবার দুপুর দুইটায় গান্ধাইল ইউনিয়নের মোট ৪টি পয়েন্টে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, ইউপি সদস্য হাবিবুর রহমান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top