
এ ঘটনার এক সপ্তাহ পরও হামলাকারীদের হুমকি ধামকিতে (২৯ এপ্রিল) বুধবার বাড়িতে যেতে পারছেন না আহতরা। ঘটনাটি ঘটে উপজেলার তাতিহাটি ইউনিয়নের জানকিখিলা গ্রামে।
ভুক্তভোগি ও গ্রামবাসীরা জানায়, গত ২১ এপ্রিল মঙ্গলবার জানকিখিলা গ্রামের আব্দুস সাত্তার ওরফে দুদু মিয়ার ছেলে শফিকুল ইসলামের সাথে প্রতিবেশী ইউসুফ আলীর ছেলে মজনু মিয়ার গ্রাম্য খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে জাহাঙ্গির আলমের ছেলে সাদ্দাম হোসাইন সোহাগ ও আবু সোহানসহ ৪/৫ জনে পরিকল্পিতভাবে শফিকুল ইসলামের বাড়িতে হামলা করে।
এক পর্যায়ে লাঠিসোঠা দিয়ে তাকে বেধম মারপীট করে। এ সময় শফিকুল ইসলামের ভাই মোরশেদ ও শাহিন বাঁধা দিতে গেলে তারা এ দু’জনকেও মারপীট করে। এতে তিনজন আহত হয়। এদের মধ্যে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। তার এক হাত ও পা ভেঙে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত শফিকুল ইসলামের ভাই মোরশেদ জানায়, হামলাকারীরা আবারো হামলা করে মারপীট করবে বলে হুমকি দিচ্ছে।
তবে প্রতিপক্ষরা হামলার বিষয়টি অস্বীকার করে জানায়, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি গ্রাম্য শালিস হওয়ার কথা।
এ ঘটনায় গুরুতর আহত শফিকুল ইসলাম বাদী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই শফিক। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে গ্রাম্য শালিসের মাধ্যমে আপোষ মিমাংসা হওয়ার কথা। তবে আপোষ মিমাংসা না হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
