ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের ত্রান বিতরন

S M Ashraful Azom
ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের ত্রান বিতরন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দিনব্যাপী গাইবান্ধা ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এর পক্ষে ত্রানসামগ্রী তুলে দেন উপজেলা যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী ।

উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে গাইবান্ধা ইউনিয়নে ৪শত ৫০ পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি চাল, বিতরন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top