
ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের দিগলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেনের পরিবারের উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় গরীব, দুস্থ, অসহায় ও ভ্যানচালক ৬০ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাসের কারণে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন। তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু।
আরো উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা মো.মজিবর রহমান,রিয়াজুল হক খান কিরণ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.রেজাউল করিম মটু,মো.খোরশেদ আলী প্রমুখ।
