এসময় রাজনীতি নয়, এখন সময় জনগণের পাশে দাঁড়ানোর: তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
এসময় রাজনীতি নয়, এখন সময় জনগণের পাশে দাঁড়ানোর তথ্যমন্ত্রী

সেবা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক দুর্যোগ নভেল করোনাভাইরাসের থাবা থেকে বাংলাদেশও মুক্ত থাকেনি। এই সংকটে রাজনীতি নয়, এখন সময় সবাই মিলে জনগণের পাশে দাঁড়ানোর।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র প্রয়াত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় এ কথা বলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী খুনিচক্র আজও রাজনৈতিক মদদপুষ্ট হয়ে সক্রিয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় হবে খুন ও খুনের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেয়া। এজন্য সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপি’র সমসাময়িক ভূমিকা বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি’র রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, তারা জনগণের পাশে দাঁড়ায়নি। ঢাকা শহরে ত্রাণের নামে ফটো সেশন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই তাদের কাজ। তাদেরকে সেই পথ পরিহার করে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে নিয়োজিত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

মন্ত্রী শেখ জামালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ জামালকেও সেদিন হত্যা করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top